মেসির শেষ ম্যাচের জার্সি প্রকাশ, বিদায়ের আগে আবেগঘন বার্তা
- 1
বায়ার্নেই থাকতে চান হ্যারি কেইন, নতুন চুক্তির পথে বড় অগ্রগতি
- 2
রোনালদোর মতো ৪১ বছর পর্যন্ত ফ্রান্সে খেলা সম্ভব নয়: এমবাপ্পে
- 3
ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান, সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি
- 4
সাঁতারে ১৭ বছরেই বিশ্ব রেকর্ড, এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন জাপানের শিন ওহাশি
- 5
মারায়া কেরিকে পেছনে ফেলে বিলবোর্ডে নতুন রেকর্ড এলা ল্যাংলির

মেসির শেষ ম্যাচের জার্সি প্রকাশ, বিদায়ের আগে আবেগঘন বার্তা
মেসির শেষ ম্যাচের জার্সি প্রকাশ, বিদায়ের আগে আবেগঘন বার্তা
দিনগণনা শুরু হয়ে গেছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে বিশেষ আয়োজন শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বিদায়ী ম্যাচের আগে ভক্তদের আবেগ আরও বাড়িয়ে দিয়েছেন মেসি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে তিনি দেখিয়েছেন তাঁর জন্য তৈরি বিশেষ ১০ নম্বর জার্সি। ভিডিওতে সোফার ওপর আর্জেন্টিনার রঙের বুট রাখার পর হ্যাঙ্গারে থাকা আগের জার্সিটি সরিয়ে নতুন জার্সি ঝুলিয়ে দেন মেসি। ক্যাপশনে লেখেন, ‘শেষ ম্যাচ... আজীবনের জন্য একটি জার্সি।’
জার্সিতে থাকছে বিশেষ নকশা
মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি ও সাদা রং থাকলেও নকশায় রয়েছে বিশেষত্ব। জার্সির মূল অংশ আকাশি রঙের, মাঝখান দিয়ে নেমে গেছে সাদা উল্লম্ব স্ট্রাইপ। পেছনে ‘MESSI’ ও ১০ নম্বর লেখা হয়েছে সোনালি রঙে। সঙ্গে রয়েছে আর্জেন্টিনার প্রতীকী ‘সান অব মে’-এর বিশেষ নকশা।
মেসির পোস্টে সাবেক বার্সেলোনা সতীর্থ নেইমার করতালির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। ফুটবলপ্রেমীদের মধ্যেও পোস্টটি ব্যাপক আবেগ তৈরি করেছে।
বেনিনের বিপক্ষেই শেষবার আর্জেন্টিনার জার্সিতে
মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। এরপর এএফএ তাঁকে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে অংশ নেওয়ার জন্য দলে ফেরায়। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ঘরের মাঠে সমর্থকদের সামনে মেসিকে প্রাপ্য বিদায় দেওয়াই এই ম্যাচের অন্যতম উদ্দেশ্য।
এই আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা আরও দুটি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে স্কালোনির দল। তবে মেসির বিদায়ী ম্যাচ হবে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষেই।
মেসির শেষ ম্যাচ ঘিরে টিকিট বিক্রিও শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে এএফএ। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, আর শিশুদের জন্য রয়েছে আলাদা কম মূল্যের টিকিট।
৬ অক্টোবর তাই শুধু একটি প্রীতি ম্যাচ নয়—আর্জেন্টিনার জার্সিতে মেসির দুই দশকের আন্তর্জাতিক অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির রাত।















