মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো, সহ-অধিনায়ক মার্তিনেজ
- 1
‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত
- 2
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 3
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠেও, মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হার বাংলাদেশের
- 4
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল
- 5
হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারিয়ে নরওয়ের নেশন্স লিগ জয়

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো, সহ-অধিনায়ক মার্তিনেজ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো, সহ-অধিনায়ক মার্তিনেজ
লিওনেল মেসির পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব উঠছে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর কাঁধে। নতুন ফুটবল চক্রে আলবিসেলেস্তেদের অধিনায়ক হিসেবে ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্ত অবশ্য হঠাৎ নেওয়া হয়নি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্টন এদুল জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের অনেক আগেই রোমেরোকে পরবর্তী অধিনায়ক করার পরিকল্পনা করে রেখেছিল স্কালোনির কোচিং স্টাফ।
২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। তাঁর পাশাপাশি নিকোলাস ওটামেন্দির বিদায়ের পর নেতৃত্বে পরিবর্তন আসাটাও ছিল প্রত্যাশিত। সেই জায়গায় রক্ষণভাগের অন্যতম প্রধান স্তম্ভ রোমেরোকেই বেছে নিয়েছে আর্জেন্টিনা।
অধিনায়ক হিসেবে রোমেরোর পাশে থাকবেন অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। জাতীয় দলের সাম্প্রতিক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দুজনের ওপরই বড় দায়িত্ব থাকছে।
আর্জেন্টিনার সোনালি সময়ে রোমেরোর অবদানও কম নয়। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। শক্তিশালী রক্ষণ, আগ্রাসী মানসিকতা ও লড়াকু ফুটবলের জন্য দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন এই ডিফেন্ডার।
মেসি-পরবর্তী যুগে রোমেরোর হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দিয়ে নতুন এক অধ্যায়ের শুরু করছে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী দলের সেই ধারাবাহিকতা ধরে রাখাই এখন তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।












