শেষ মুহূর্তে গোল হজম, ভাইকিংয়ের সঙ্গে ড্র বায়ার্নের
- 1
দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে আলাদা সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
- 2
সুইমিংপুলে পরীমনির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল, কয়েক ঘণ্টায় ১৬ লাখ ভিউ
- 3
মাছরাঙার ইনস্টাগ্রামে তারকাদের ভুয়া ভিডিও: হ্যাকের দাবি
- 4
নুসরাত ফতেহ আলী খানের শেষ দিনগুলো: অসুস্থ শরীরেও থামেনি সংগীতচর্চা
- 5
সিনেমায় অভিনয়ের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব, পরিচালকের নম্বর ব্লক করেন নীতি টেলর

শেষ মুহূর্তে গোল হজম, ভাইকিংয়ের সঙ্গে ড্র বায়ার্নের
শেষ মুহূর্তে গোল হজম, ভাইকিংয়ের সঙ্গে ড্র বায়ার্নের
জয়টা প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল বায়ার্ন মিউনিখের। দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল জার্মান জায়ান্টরা। কিন্তু শেষ দিকে মাইকেল অলিসের লাল কার্ডে ম্যাচের চিত্র পাল্টে যায়। একজন বেশি নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তে গোল করে বায়ার্নের জয় কেড়ে নেয় নরওয়ের ক্লাব ভাইকিং। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি শেষ হয় ৩-৩ সমতায়।
মঙ্গলবার ভাইকিংয়ের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকেরা। মাত্র ৭২ সেকেন্ডে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন গিয়ানি স্টেননেস। প্রথমার্ধের ৩৮ মিনিটে পিটার ক্রিশ্চিয়ানসেনের গোলে ব্যবধান দ্বিগুণ করে ভাইকিং। দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বায়ার্নকে।
দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। বিরতির পরপরই বক্সের মধ্যে ফাউলের শিকার হন কনরাড লাইমার। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান হ্যারি কেইন। এরপর ৬০ মিনিটে জশুয়া কিমিখের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নকে সমতায় ফেরান ইংলিশ অধিনায়ক।
এরপরও আক্রমণের ধার কমায়নি বায়ার্ন। হ্যারি কেইনের দারুণ এক চিপ থেকে তৈরি হওয়া আক্রমণ কাজে লাগিয়ে গোল করেন লুইস দিয়াজ। তাতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। দুই গোলের ঘাটতি কাটিয়ে জয়ও তখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল তাদের।
কিন্তু শেষ দিকে নিজের ভুলে দলকে বিপদে ফেলেন অলিস। ফাউলের জন্য হলুদ কার্ড দেখার পর ভাইকিং অধিনায়ক জ্লাতকো ত্রিপিচের দিকে বল ছুড়ে মারেন ফরাসি উইঙ্গার। রেফারির সামনে এমন আচরণের শাস্তি হিসেবে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ফলে ম্যাচের শেষ ১৬ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় বায়ার্নকে।
সংখ্যায় কমে যাওয়ার সুযোগ কাজে লাগায় ভাইকিং। ম্যাচের শেষ মিনিটে হারমান হাউগেন গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে নরওয়ের চ্যাম্পিয়নরা। আর দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচে এগিয়ে যাওয়া বায়ার্নকে সন্তুষ্ট থাকতে হয় এক পয়েন্ট নিয়ে।














