Image

নতুন চুক্তি নয়, শরফুদ্দৌলার মেয়াদোত্তীর্ণ চুক্তিই শেষ করেছে বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 6 মিনিট আগে
নতুন চুক্তি নয়, শরফুদ্দৌলার মেয়াদোত্তীর্ণ চুক্তিই শেষ করেছে বিসিবি

নতুন চুক্তি নয়, শরফুদ্দৌলার মেয়াদোত্তীর্ণ চুক্তিই শেষ করেছে বিসিবি

নতুন চুক্তি নয়, শরফুদ্দৌলার মেয়াদোত্তীর্ণ চুক্তিই শেষ করেছে বিসিবি

আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকাতকে ঘিরে সাম্প্রতিক আলোচনা ও বিভ্রান্তির পর বিষয়টি পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, তার চুক্তি বাতিল করা হয়নি; বরং চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সেটি আর নবায়ন করা হয়নি।

মঙ্গলবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, বিভিন্ন মাধ্যমে প্রকাশিত “চুক্তি বাতিল” সংক্রান্ত খবর সঠিক নয় এবং এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এ কারণেই তার বর্তমান অবস্থান সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে মনে করেছে বোর্ড।

বিসিবির তথ্য অনুযায়ী, শরফুদ্দৌলা কেন্দ্রীয় চুক্তিভুক্ত আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মূল চুক্তির মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ডিসেম্বরে। পরে সেটি বাড়িয়ে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত করা হয়েছিল। তবে সেই বাড়তি মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো কেন্দ্রীয় চুক্তি তাকে দেওয়া হয়নি।

বোর্ডের ব্যাখ্যায় বলা হয়েছে, আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার পর শরফুদ্দৌলার আন্তর্জাতিক দায়িত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বিসিবির অধীনে নিয়মিত ঘরোয়া দায়িত্ব পালন করা তার জন্য আগের তুলনায় কঠিন হয়ে উঠেছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই চুক্তি আর বাড়ানো হয়নি।

বিসিবি আরও উল্লেখ করেছে, অধিকাংশ পূর্ণ সদস্য দেশের ক্রিকেট বোর্ডই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারদের কেন্দ্রীয় চুক্তিতে রাখে না। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ব্যস্ততার সঙ্গে নিজ নিজ বোর্ডের ঘরোয়া সূচি সমন্বয় করা বেশ চ্যালেঞ্জিং হওয়ায় সাধারণত এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বোর্ড জোর দিয়ে বলেছে, শরফুদ্দৌলার সঙ্গে তাদের পেশাদার সম্পর্ক অটুট রয়েছে। আন্তর্জাতিক ব্যস্ততা ও সময়ের প্রাপ্যতা অনুযায়ী তিনি ভবিষ্যতেও বাংলাদেশের দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি প্রথম শ্রেণির, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ঘরোয়া প্রতিযোগিতায় আম্পায়ারিং করতে পারবেন।

উদাহরণ হিসেবে বিসিবি জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ২০২৬ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে একই ব্যবস্থার অধীনেই আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন শরফুদ্দৌলা। বোর্ডের মতে, এটিই প্রমাণ করে যে তার সঙ্গে বিসিবির কার্যকর সম্পর্ক এখনও বহাল রয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three