রেয়াল মাদ্রিদের জালে বার্সেলোনার ৭ গোল
- 1
রোনালদোকে ছাড়া পর্তুগাল কতটা শক্তিশালী, উত্তর খুঁজছে নরওয়েও
- 2
মদরিচের ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে উড়িয়ে ইংল্যান্ডের গোলবন্যা
- 3
পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শোয়েব আখতার, মায়ের পরামর্শে দূরে থাকছেন
- 4
মেসির ১০ নম্বর জার্সি অবসর নিতে দিচ্ছে না ফিফার নিয়ম
- 5
নাওয়াজের ৯৬ রানের লড়াই থামিয়ে পাকিস্তানকে হারিয়ে ভারতের সোনা

রেয়াল মাদ্রিদের জালে বার্সেলোনার ৭ গোল
রেয়াল মাদ্রিদের জালে বার্সেলোনার ৭ গোল
এল ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের বিপক্ষে গোলবন্যা বইয়ে দিয়েছে বার্সেলোনার মেয়েরা। লিগা এফ-এ রোববার রাতে কাম্প নউয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।
বার্সেলোনার জয়ের নায়ক ক্লাউদিয়া পিনা। ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন ২৫ বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকার। এরপর ২৮ ও ৩২তম মিনিটে আরও দুটি গোল করে মাত্র ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন পিনা। ফলে বিরতিতে ৫-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে স্বাগতিকরা।
৫৫তম মিনিটে এওয়া পাহর গোল করে ব্যবধান বাড়ান। শেষ দিকে ৮৮তম মিনিটে শেরতেনলিবের গোলে বার্সেলোনার জয় পূর্ণ হয় ৭-০ ব্যবধানে।
রেয়াল মাদ্রিলের বিপক্ষে বার্সেলোনার মেয়েদের আধিপত্য কতটা, সেটিও ফুটে উঠেছে ম্যাচের পরিসংখ্যানে। দুই দলের ২৮টি অফিসিয়াল লড়াইয়ের ২৭টিতেই জিতেছে বার্সেলোনা। এসব ম্যাচে তারা মোট ১১৪ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ১৩টি।
এবারের লিগা এফ-এও দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। ছয় ম্যাচের সবকটিতে জয় নিয়ে ১৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রেয়াল মাদ্রিদ।
প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত করে ফেলেছিল বার্সেলোনা। বিরতির পর আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে তারা।











