২০২৭ সালেও আইপিএল-পিএসএল সূচির সংঘাত, মুখোমুখি দুই ফ্র্যাঞ্চাইজি লিগ
- 1
মেসির বিদায়ে আপ্লুত নেইমার, ‘তোমার সঙ্গে ইতিহাসের অংশ হতে পারা সম্মানের’
- 2
এক গোল, দুই অ্যাসিস্টে আন্তর্জাতিক বিদায় রাঙালেন মেসি
- 3
‘আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’, বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে মুখ খুললেন মেসি
- 4
এক রকেটে ১৫ স্যাটেলাইট, মহাকাশে নতুন রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া
- 5
১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

২০২৭ সালেও আইপিএল-পিএসএল সূচির সংঘাত, মুখোমুখি দুই ফ্র্যাঞ্চাইজি লিগ
২০২৭ সালেও আইপিএল-পিএসএল সূচির সংঘাত, মুখোমুখি দুই ফ্র্যাঞ্চাইজি লিগ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচির সংঘাত যেন পিছুই ছাড়ছে না। ২০২৭ সালেও একই সময়ে মাঠে গড়াতে যাচ্ছে ভারত ও পাকিস্তানের দুই শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। টানা তৃতীয়বারের মতো দুই টুর্নামেন্টের সূচিতে এমন সংঘাত তৈরি হতে যাচ্ছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে ২০২৭ সালের ১৮ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ মে। আটটি দল নিয়ে পুরো টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
গত মাসে লন্ডনে অনুষ্ঠিত পিএসএল পরিচালনা পর্ষদের সভায় ফ্র্যাঞ্চাইজি মালিক ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই সূচি নির্ধারণ করা হয়।
এর আগে পিএসএল জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজনের প্রস্তাব উঠেছিল। মূলত আইপিএলের সঙ্গে সরাসরি সূচির সংঘাত এড়ানোর পাশাপাশি সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর লক্ষ্যেই সময় পরিবর্তনের চিন্তা করা হয়েছিল। তবে পাকিস্তানের শীত, কুয়াশা এবং রমজানের সময়সূচিসহ বিভিন্ন বাস্তবতার কারণে শেষ পর্যন্ত মার্চ থেকে মে সময়কালই বেছে নেওয়া হয়েছে।
এদিকে, আইপিএলের ২০তম আসরের আনুষ্ঠানিক সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে অতিরিক্ত গরম ও বর্ষাকালে বৃষ্টির ঝুঁকি কমাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া ২০২৭ সালের ১০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সময়কে সম্ভাব্য সূচি হিসেবে উল্লেখ করেছেন। ফলে পিএসএলের ১৮ মার্চ থেকে ২ মে সময়ের সঙ্গে আইপিএলের বড় অংশের সূচি মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত দুই বছর, ২০২৫ ও ২০২৬ সালেও আইপিএলের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হয়েছিল পিএসএল। দুই লিগের সূচি কাছাকাছি থাকায় বিদেশি ক্রিকেটারদের নিয়েও তৈরি হয়েছিল প্রতিযোগিতা। বিশেষ করে আইপিএলের বিশাল বাজার ও আর্থিক শক্তির কারণে বিদেশি তারকাদের দলে পাওয়ার ক্ষেত্রে পিএসএলকে তুলনামূলক কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।
তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও পিএসএলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী পিসিবি। আট দলের সম্প্রসারণ এবং সর্বশেষ আসরে রেকর্ড দর্শক উপস্থিতির পর ২০২৭ সালের টুর্নামেন্টকে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা করছে তারা।
আইপিএল ও পিএসএলের সূচির এই সংঘাত তাই শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না; বিদেশি ক্রিকেটার, সম্প্রচারস্বত্ব, দর্শক এবং বাণিজ্যিক বাজারেও দুই লিগের প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।














