কাম্প নউয়ে মরিনিয়োর প্রত্যাবর্তনে বার্সার ৪-১ জয় দেখছেন পিকে
- 1
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত
- 2
‘আমরাই চ্যাম্পিয়ন, হয়তো এখন বিশ্বের সেরা দলও’—বার্সাকে হারিয়ে হাকিমি
- 3
২১ বছরেই ইতিহাস, ব্যাটে ফিফটি–বলে ৬ উইকেট: কে এই আরাফাত মিনহাস?
- 4
গোল না করেও অ্যানফিল্ডের নায়ক ১৮ বছরের এনগোমোহা, ভিয়ারিয়ালের বিপক্ষে দুই অ্যাসিস্টে মাতালেন লিভারপুল সমর্থকদের
- 5
‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের শিক্ষার্থী আন্দোলনে অদ্ভুত স্লোগান, ঘিরে বিতর্ক

কাম্প নউয়ে মরিনিয়োর প্রত্যাবর্তনে বার্সার ৪-১ জয় দেখছেন পিকে
কাম্প নউয়ে মরিনিয়োর প্রত্যাবর্তনে বার্সার ৪-১ জয় দেখছেন পিকে
জুজে মরিনিয়োর দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের হয়ে আবারও কাম্প নউয়ে ফিরছেন পর্তুগিজ কোচ। তবে সেই প্রত্যাবর্তন সুখকর হবে না বলেই মনে করছেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্দ পিকে। আসন্ন এল ক্লাসিকোয় রিয়ালের বিপক্ষে বার্সেলোনা ৪-১ গোলে জিততে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ ফুটবলার।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে মরিনিয়োর প্রথম মেয়াদে বার্সেলোনার বিপক্ষে ১৭টি এল ক্লাসিকো খেলেছিল দলটি। এর মধ্যে রিয়াল জিতেছিল পাঁচটি ম্যাচ, বার্সেলোনা জিতেছিল ছয়টি এবং বাকি ছয় ম্যাচ হয়েছিল ড্র।
মরিনিয়োর অধীনে রিয়ালের সবচেয়ে বড় পরাজয় এসেছিল ২০১০ সালের নভেম্বরে। কাম্প নউয়ে সেবার বার্সেলোনার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল মাদ্রিদের দলটি। রিয়ালের দায়িত্ব নেওয়ার পর বার্সার বিপক্ষে সেটিই ছিল মরিনিয়োর প্রথম এল ক্লাসিকো। সেই ম্যাচে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন পিকে।
এবারও মরিনিয়োর কাম্প নউয়ে ফেরার আগে সেই স্মৃতি সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশিত এক ভিডিওতে আসন্ন ক্লাসিকো নিয়ে কথা বলেন পিকে। দুই দলের খেলোয়াড়দের নিয়ে আলোচনা করার পাশাপাশি ম্যাচের সম্ভাব্য ফল নিয়েও নিজের অনুমান জানান তিনি।
পিকে বলেন, “মরিনিয়ো প্রথমবার কাম্প নউয়ে গিয়ে ৫-০ গোলে হেরেছিলেন। আমার মনে হচ্ছে, এবার ৪-১ গোলে হারবেন।”
মরিনিয়োর প্রথম মেয়াদে রিয়াল অবিশ্বাস্যভাবে মাত্র ১৮ দিনের মধ্যে চারবার বার্সেলোনার মুখোমুখি হয়েছিল। সব মিলিয়ে তিন মৌসুমে ১৭টি ক্লাসিকো খেলার অভিজ্ঞতা হয় তাদের।
আসন্ন ম্যাচে অবশ্য দুই দলের লড়াইয়ের সমীকরণও বেশ আকর্ষণীয়। লা লিগায় ৯ ম্যাচের সবকটিতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
আগামী রোববার লা লিগায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়ার কথা বহুল প্রতীক্ষিত এই এল ক্লাসিকোর।














