Image

মার্ভেলে ফিরছেন স্টার-লর্ড, নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 43 মিনিট আগেআপডেট: 2 মিনিট আগে
মার্ভেলে ফিরছেন স্টার-লর্ড, নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট

মার্ভেলে ফিরছেন স্টার-লর্ড, নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট

মার্ভেলে ফিরছেন স্টার-লর্ড, নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (MCU) জনপ্রিয় চরিত্র স্টার-লর্ডের ভক্তদের জন্য সুখবর। আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন এই চরিত্রের অভিনেতা ক্রিস প্র্যাট। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজেই এ বিষয়ে কথা বলেছেন হলিউডের এই তারকা। তবে ঠিক কোন সিনেমা বা প্রজেক্টের মাধ্যমে স্টার-লর্ড ফিরবেন, তা এখনো প্রকাশ করেননি তিনি।

দ্য প্লেলিস্টের ‘বিংওয়ার্দি’ পডকাস্টে ক্রিস প্র্যাট জানান, মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফাইজ ও প্রযোজক লু ডি’এসপোসিতোর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। স্টার-লর্ডের প্রত্যাবর্তন নিয়ে আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে স্টুডিও কাজ করছে বলেও জানান তিনি।

প্র্যাটের কথায়, ‘আপনারা স্টার-লর্ডকে আবারও দেখতে পাবেন, যা অত্যন্ত আনন্দের। তবে ঠিক কখন বা কোন প্রজেক্টের মাধ্যমে সে ফিরছে, তা এখনই জানানোর অনুমতি আমার নেই।’

অভিনেতার এই বক্তব্যে চরিত্রটির প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের প্রত্যাশা আরও বেড়েছে। তবে নতুন কোনো সিনেমা, সিরিজ কিংবা অন্য কোনো মার্ভেল প্রজেক্টে তাঁকে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

স্টার-লর্ডের ভবিষ্যৎ নিয়ে প্র্যাটের পরিকল্পনা

এর আগে ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে স্টার-লর্ডের ভবিষ্যৎ নিয়ে নিজের কিছু পরিকল্পনার কথা জানিয়েছিলেন ক্রিস প্র্য

Details Bottom
Details ad One
Details Two
Details Three