সালমানের শোবার ঘরে রহস্যময় উপস্থিতি, নিজেই জানালেন অদ্ভুত অভিজ্ঞতা
- 1
মাছরাঙার ইনস্টাগ্রামে তারকাদের ভুয়া ভিডিও: হ্যাকের দাবি
- 2
সিনেমায় অভিনয়ের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব, পরিচালকের নম্বর ব্লক করেন নীতি টেলর
- 3
এক গোল খেয়ে চার গোল দিল বার্সেলোনা, টানা ১০ জয়
- 4
মাকে নিয়ে অপপ্রচারে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মৌসুমীপুত্র ফারদিনের
- 5
বায়ার্নকে রুখে দিল ভাইকিং, হারল ইউনাইটেড-ইন্টার-নাপোলিও

সালমানের শোবার ঘরে রহস্যময় উপস্থিতি, নিজেই জানালেন অদ্ভুত অভিজ্ঞতা
সালমানের শোবার ঘরে রহস্যময় উপস্থিতি, নিজেই জানালেন অদ্ভুত অভিজ্ঞতা
বলিউড তারকা সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে। এবার নিজের শোবার ঘরে রহস্যময় এক উপস্থিতি অনুভব করার অভিজ্ঞতা জানিয়ে আলোচনায় এসেছেন অভিনেতা। তাঁর দাবি, মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকার সময় ঘরে একা থাকলেও কখনো কখনো মনে হতো, আশপাশে অদৃশ্য কেউ রয়েছেন। ঘরের আলো জ্বলে-নিভে ওঠা, নিজে থেকে আলমারির দরজা খুলে যাওয়া এবং অদ্ভুত শব্দ শোনার মতো ঘটনাও ঘটত বলে জানিয়েছেন তিনি।
করণ জোহরের সঙ্গে এক আলোচনায় উঠে আসে সালমানের জীবনের এই অজানা অধ্যায়। তবে অভিনেতার ভাষ্য অনুযায়ী, এসব অভিজ্ঞতা তাঁকে কখনো আতঙ্কিত করেনি।
‘কাউকে দেখিনি, শুধু শুনেছি ও অনুভব করেছি’
সালমানের বাড়িতে প্রথমবার যাওয়ার স্মৃতিচারণা করতে গিয়ে করণ জোহর জানান, ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় আমান চরিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে তিনি অভিনেতার কাছে গিয়েছিলেন। তখন পরিবারের সঙ্গে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকতেন সালমান। বাড়িতে ছিলেন তাঁর বাবা সেলিম খান, মা সালমা খান এবং ভাই আরবাজ ও সোহেল খান।
করণ জানান, সালমানের শোবার ঘরটি ছিল বেশ ছোট। সেখানে একটি বিছানা ও একটি আলমারি ছিল। ঘরটির সাধারণ পরিবেশের পাশাপাশি সালমানের বলা অদ্ভুত অভিজ্ঞতাও তাঁর স্মৃতিতে জায়গা করে নেয়।
সালমানের কথায়, ঘর থেকে বের হওয়ার সময় কখনো আলো জ্বলে-নিভে উঠত, আবার কখনো আলমারির দরজা নিজে থেকেই খুলে যেত। মিউজিক সিস্টেমও মাঝেমধ্যে নিজে থেকে চালু হয়ে যেত বলে জানান অভিনেতা। এমনকি বাথরুমে থাকলেও তাঁর মনে হতো, বাইরে কেউ রয়েছেন এবং আলমারির কাছে নড়াচড়া করছেন।
নিজের অভিজ্ঞতা ব্যাখ্যা করে সালমান বলেন, তিনি কখনো ওই ঘরে পুরোপুরি একা থাকার অনুভূতি পাননি। কাউকে চোখে না দেখলেও তাঁর উপস্থিতি অনুভব করতেন এবং পেছন থেকে নানা ধরনের শব্দ শুনতে পেতেন।
ভূত নয়, অদৃশ্য কারও উপস্থিতি অনুভব করতেন সালমান
সালমানের বক্তব্য শুনে করণ জানতে চান, শোবার ঘরটিকে তিনি কখনো ভুতুড়ে বলে মনে করতেন কি না। উত্তরে অভিনেতা জানান, বিষয়টিকে তিনি ঠিক ভূতের উপস্থিতি হিসেবে দেখেননি। বরং তাঁর মনে হতো, ঘরে অদৃশ্য কেউ রয়েছেন।
সালমানের বর্ণনা অনুযায়ী, ঘরে গান বাজানোর সময়ও মাঝেমধ্যে মনে হতো কেউ তাঁর পেছনে দাঁড়িয়ে আছেন। তাই গান চালিয়ে রেখে তিনি ঘর থেকে বেরিয়ে আসতেন। ঘরের বাইরে থাকা বিলিয়ার্ড টেবিলে পরিবারের অন্যদের সঙ্গে খেলার সময়ও কখনো কখনো তাঁর মনে হতো, ভেতরে কেউ রয়েছেন।
তবে এসব ঘটনায় ভয় পাওয়ার কথা অস্বীকার করেছেন অভিনেতা। বরং মজার ছলেই তিনি বলেছিলেন, সেই অদৃশ্য উপস্থিতি যদি কোনো সুন্দরী নারী হয়ে থাকে, তাহলে যেন সামনে এসে দেখা দেয়।
‘কুছ কুছ হোতা হ্যায়’-এ যেভাবে যুক্ত হয়েছিলেন সালমান
আলোচনায় উঠে আসে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর স্মৃতিও। করণ জোহর পরিচালিত ছবিটিতে শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জির পাশাপাশি আমান চরিত্রে বিশেষ উপস্থিতি ছিল সালমান খানের। ছবির গল্পে আমান ছিলেন অঞ্জলির বাগ্দত্তা।
করণ জানান, সালমানকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়ার সময় তিনি চিত্রনাট্যের প্রথমার্ধের গল্প শুনিয়েছিলেন। দ্বিতীয়ার্ধের বিস্তারিত না শুনেই সালমান চরিত্রটিতে অভিনয়ের বিষয়ে সম্মতি দেন।
করণ আরও স্মরণ করেন, সে সময় সালমানের সঙ্গে দেখা করতে এবং নিজেদের সিনেমার গল্প শোনাতে আরও কয়েকজন অপেক্ষা করছিলেন। তাঁদের সামনে সালমান এমন মন্তব্য করেছিলেন, যাতে মনে হয়েছিল তিনি পুরো চিত্রনাট্যই শুনে ফেলেছেন। দ্বিতীয়ার্ধের প্রশংসা করে তিনি বলেছিলেন, ‘দ্বিতীয়ার্ধটা কী দারুণ লিখেছ!’
সালমান আরও জানান, আমান চরিত্রটির প্রস্তাব সাইফ আলী খান ও চন্দ্রচূড় সিংয়ের মতো অভিনেতারাও ফিরিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত চরিত্রটি সালমানের অভিনয়জীবনের স্মরণীয় বিশেষ উপস্থিতিগুলোর একটি হয়ে ওঠে।
সালমান খানের পরবর্তী সিনেমা
অভিনয়ের পাশাপাশি নতুন সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমান খান। তাঁর পরবর্তী সিনেমা ‘মাতৃভূমি’। অপূর্ব লাখিয়ার পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এ ছাড়া প্রযোজক দিল রাজুর সঙ্গে সালমানের আরেকটি সম্ভাব্য প্রকল্প নিয়েও আলোচনা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ‘মনস্টার’ নামের এই ছবিটি পরিচালনা করতে পারেন বংশী পৈডিপল্লি। এতে সালমানের সঙ্গে নয়নতারার অভিনয়ের কথাও শোনা যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী এগোলে ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তি পেতে পারে।
তবে প্রকল্পটির চূড়ান্ত বিবরণ ও মুক্তির সময়সূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব তথ্যকে সম্ভাব্য পরিকল্পনা হিসেবেই বিবেচনা করা উচিত।














