Image

ক্রিকেট মাঠের মান বাড়াতে বিসিবির লেভেল-১ কিউরেটর কোর্স আয়োজন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ক্রিকেট মাঠের মান বাড়াতে বিসিবির লেভেল-১ কিউরেটর কোর্স আয়োজন

ক্রিকেট মাঠের মান বাড়াতে বিসিবির লেভেল-১ কিউরেটর কোর্স আয়োজন

ক্রিকেট মাঠের মান বাড়াতে বিসিবির লেভেল-১ কিউরেটর কোর্স আয়োজন

পিচ ও গ্রাউন্ড ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, প্রথমবার বিসিবির ‘কিউরেটর লেভেল-১ কোর্স’

দেশের ক্রিকেট ভেন্যুগুলোর পিচ, আউটফিল্ড ও টার্ফ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও পেশাদার পর্যায়ে উন্নীত করতে প্রথমবারের মতো ‘কিউরেটর লেভেল-১ কোর্স’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের গ্রাউন্ডস কমিটির তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে।

কোর্সটি পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট এবং আইসিসি অনুমোদিত অভিজ্ঞ কিউরেটর টনি হেমিংস। দেশের বিভিন্ন ক্রিকেট ভেন্যুর মানোন্নয়ন এবং মাঠকর্মীদের কারিগরি দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দুটি পৃথক ওয়ার্কশপের মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন হবে।

প্রথম ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এতে কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লা থেকে প্রায় ৩০ জন মাঠকর্মী অংশ নেবেন।

দ্বিতীয় ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে ২৩ ও ২৪ আগস্ট ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এতে মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহী থেকে প্রায় ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

দুই ভেন্যুতেই প্রশিক্ষণ কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বিসিবি সূত্রে জানা গেছে, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য দেশের ভেন্যুগুলোকে উচ্চমানসম্পন্ন, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তোলাই এই কোর্সের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের বিসিবির পক্ষ থেকে বিশেষ সনদপত্র প্রদান করা হবে।

এই উদ্যোগকে দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে পিচ প্রস্তুতি ও মাঠ রক্ষণাবেক্ষণের মান আরও বাড়াতে সহায়ক হবে।

Details Bottom