Image

আতলেতিকো ম্যাচের আগে আক্রমণভাগে শক্তি আরও কমল বায়ার্নের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 12 মিনিট আগে
আতলেতিকো ম্যাচের আগে আক্রমণভাগে শক্তি আরও কমল বায়ার্নের

আতলেতিকো ম্যাচের আগে আক্রমণভাগে শক্তি আরও কমল বায়ার্নের

আতলেতিকো ম্যাচের আগে আক্রমণভাগে শক্তি আরও কমল বায়ার্নের

 

চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২–২ গোলের ড্র ম্যাচে চোট পাওয়া ইসমায়েল সাইবারি ও সের্গে জিনাব্রিকে আপাতত হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। দুজনই অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধেই চোট পান দুজন। ২৯ মিনিটে ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেলের সঙ্গে সংঘর্ষের পর ডান গোড়ালিতে চোট পান সাইবারি। দুই স্টাফের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন মরক্কোর এই ফরোয়ার্ড। পরে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়তে দেখা যায় তাঁকে।

পরদিন বায়ার্ন জানায়, সাইবারির ডান গোড়ালির সিন্ডেসমোসিস লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাঁর সফল অস্ত্রোপচারও হয়েছে। ক্লাব অবশ্য ফেরার নির্দিষ্ট সময় জানায়নি।

সাইবারির চোটের ধাক্কা সামলাতে না সামলাতেই আরও একটি বিপদ আসে। ৩১ মিনিটে মাঠ ছাড়তে হয় জিনাব্রিকে। পরীক্ষায় তাঁর বাঁ ঊরুর পেছনের পেশিতে চোট ধরা পড়ে। তাঁর ক্ষেত্রেও ফেরার কোনো নির্দিষ্ট সময় জানায়নি বায়ার্ন।

অলিসেকেও নিয়ে শঙ্কা

ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মাইকেল অলিসেকেও তুলে নিতে হয়। মাঠ ছাড়ার সময় খুঁড়িয়ে হাঁটছিলেন ফরাসি এই উইঙ্গার। তাঁর চোটের বিষয়ে বায়ার্ন শুরুতে বিস্তারিত কিছু জানায়নি। তবে আতলেতিকোর বিপক্ষে ম্যাচের আগে তাঁর ফিটনেস নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ক্লাবটিকে।

ফলে আক্রমণভাগে বায়ার্নের সংকট আরও গভীর হয়েছে। আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে আছেন জামাল মুসিয়ালা ও লুইস দিয়াস। এখন তাঁদের সঙ্গে যোগ হলেন সাইবারি ও জিনাব্রি। অলিসেকেও পাওয়া যাবে কি না, সেটি নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

সামনে কঠিন চ্যালেঞ্জ

ডর্টমুন্ডের বিপক্ষে ২–২ ড্রয়ের পর এবার চ্যাম্পিয়নস লিগে কঠিন পরীক্ষার সামনে বায়ার্ন। মঙ্গলবার মাদ্রিদে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা। ম্যাচটি হবে রিয়াদ এয়ার মেট্রোপলিতানোতে।

চোটের কারণে একের পর এক আক্রমণভাগের খেলোয়াড়কে হারিয়ে এখন বায়ার্নকে সীমিত বিকল্প নিয়েই মাঠে নামতে হবে। তবে সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস জানিয়েছেন, দলের গভীরতা নিয়ে তাঁরা আত্মবিশ্বাসী এবং অন্য খেলোয়াড়দের সামনে নিজেদের প্রমাণের সুযোগ এসেছে।

একদিকে আতলেতিকোর মাঠে কঠিন চ্যাম্পিয়নস লিগ পরীক্ষা, অন্যদিকে চোটের ধাক্কা—মাদ্রিদে বায়ার্নের জন্য ম্যাচটি যে সহজ হবে না, তা বলাই যায়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three