ডব্লিউএনবিএ ফাইনালসে ক্ষুব্ধ দর্শকদের হেনস্তার শিকার নারী ক্রীড়া কর্মীরা
- 1
পাকিস্তানি ‘শেইদাই’ নকলের অভিযোগ নিলয়-হিমির নাটকের বিরুদ্ধে
- 2
দ্রাবিড়পুত্র অন্বয়ের ১৫১, শেবাগপুত্র আর্যবীরের ১৭৩—যুব ক্রিকেটে তারকাদের উত্তরসূরিদের দাপট
- 3
ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ফিফায় অসন্তোষ, বিকল্প সভাপতি প্রার্থী খুঁজছেন ইউরোপীয় কর্মকর্তারা
- 4
ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাস: UCL জয়, সাফল্য ও সব ট্রফির তালিকা
- 5
হলুদ-লাল কার্ডের বদলে ডিজিটাল স্ক্রিন! ফুটবলে নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা

ডব্লিউএনবিএ ফাইনালসে ক্ষুব্ধ দর্শকদের হেনস্তার শিকার নারী ক্রীড়া কর্মীরা
ডব্লিউএনবিএ ফাইনালসে ক্ষুব্ধ দর্শকদের হেনস্তার শিকার নারী ক্রীড়া কর্মীরা
সান ফ্রান্সিসকোর চেজ সেন্টারে অনুষ্ঠিত উইমেন্স ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএনবিএ) ফাইনালসের প্রথম ম্যাচে গোল্ডেন স্টেট ভালকায়ার্সের কট্টর সমর্থকদের হাতে তীব্র মৌখিক আক্রমণ ও হেনস্তার শিকার হয়েছেন নারী ক্রীড়া অধিকারকর্মীরা।
‘এক্সএক্স-এক্সওয়াই অ্যাথলেটিকস’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনিফার সে এবং তাঁর কয়েকজন সহকর্মী ওই ম্যাচে কেবল ‘XX-XY’ লেখা টি-শার্ট পরে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন। আর এর জের ধরেই প্রতিপক্ষের সমর্থকেরা তাঁদের ওপর চড়াও হন।
ম্যাচ চলাকালীন ভালকায়ার্সের কিছু সমর্থক তাঁদের দিকে আঙুল তুলে কটূক্তি করেন এবং নিরাপত্তা কর্মীদের কাছে নালিশ জানান। পরবর্তীতে গ্যালারি থেকে বের করে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ দর্শকেরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, মৃত্যুর হুমকি দেন এবং নানা ধরনের অবমাননাকর স্লোগান দেন। এমনকি ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়।

জীববিজ্ঞানভিত্তিক বাস্তবতাকে সমর্থন করে বিশেষ টি-শার্ট পরার অপরাধেই এই নারীদের চরম অসহিষ্ণুতা ও বৈরী আচরণের মুখোমুখি হতে হয়েছে। ডব্লিউএনবিএ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দলগুলো নিজেদের ম্যাচগুলোকে ‘সবাইয়ের জন্য উন্মুক্ত ও সহনশীল পরিবেশ’ হিসেবে দাবি করলেও, ভিন্নমতের সমর্থক ও ক্রীড়া কর্মীদের সুরক্ষায় তারা ব্যর্থ হচ্ছে বলে তীব্র সমালোচনা তৈরি হয়েছে।













