Image

৬০০ টেস্টের মাইলফলকে ভারত, ইতিহাসের পাতায় নতুন অধ্যায়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 54 মিনিট আগে
৬০০ টেস্টের মাইলফলকে ভারত, ইতিহাসের পাতায় নতুন অধ্যায়

৬০০ টেস্টের মাইলফলকে ভারত, ইতিহাসের পাতায় নতুন অধ্যায়

৬০০ টেস্টের মাইলফলকে ভারত, ইতিহাসের পাতায় নতুন অধ্যায়

৬০০ টেস্টে ভারত: মাইলফলকের পেছনের যত গুরুত্বপূর্ণ সংখ্যা

গলে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও ভারত। সিরিজের প্রথম টেস্টটি ভারতের জন্য বিশেষ, কারণ এই ম্যাচেই টেস্ট ক্রিকেটে ৬০০ ম্যাচ পূর্ণ করবে ভারত। দীর্ঘ ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে এত বেশি ম্যাচ খেলার কীর্তি খুব অল্প কয়েকটি দলেরই আছে।

ভারতের এই ঐতিহাসিক ম্যাচকে ঘিরে টেস্ট ক্রিকেটের কিছু উল্লেখযোগ্য সংখ্যাও বেশ চমকপ্রদ। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো—

২১ — বিদেশে ভারতের জয়
প্রথম ৫০০ টেস্টে ভারতের বিদেশের মাটিতে জয় ছিল ৪২টি। এরপর ৫০১ থেকে ৫৯৯তম টেস্ট পর্যন্ত তারা জিতেছে আরও ২১টি ম্যাচ

৩৫ — ১০০ টেস্টে পৌঁছাতে সময়
ভারতের টেস্ট যাত্রা শুরু হয় ১৯৩২ সালে। প্রথম ১০০ টেস্ট খেলতে তাদের সময় লেগেছিল ৩৫ বছর

৪২৬ — জয়ের সংখ্যায় অস্ট্রেলিয়া এগিয়ে
টেস্ট খেলার সংখ্যায় ইংল্যান্ড সবার ওপরে, কিন্তু জয়ের হিসাবে শীর্ষে অস্ট্রেলিয়া। ৮৮২ ম্যাচে ৪২৬ জয় তাদের। ইংল্যান্ডের জয় ৪০৫টি

৩ — ৬০০ টেস্টের ক্লাবে ভারতের অবস্থান
ভারত হবে তৃতীয় দল, যারা ৬০০ টেস্ট খেলেছে। তাদের আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এই মাইলফলক ছুঁয়েছে। ইংল্যান্ডের টেস্ট ১,০৯৭টি, আর অস্ট্রেলিয়ার ৮৮২টি

২,৬৩০ — ইতিহাসের ম্যাচ নম্বর
গলের এই শ্রীলঙ্কা–ভারত টেস্টটি হবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২,৬৩০তম ম্যাচ

৩৫৬ — ড্রয়ে ইংল্যান্ড সবার ওপরে
টেস্টে সবচেয়ে বেশি ড্র করেছে ইংল্যান্ড—৩৫৬টি। ভারতের ড্র ২২৪টি, আর অস্ট্রেলিয়ার ২১৯টি

৬০০তম টেস্টে পা রাখার মাধ্যমে ভারতের টেস্ট যাত্রায় যুক্ত হচ্ছে আরেকটি বড় অধ্যায়। গলের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ তাই ভারতের জন্য শুধু সিরিজের শুরু নয়, বরং দীর্ঘ টেস্ট ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্ত।

Details Bottom
Details ad One
Details Two
Details Three