Image

অবসরের ইঙ্গিত রোনালদোর, ‘এটাই হতে পারে আমার শেষ বছর’

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 21 মিনিট আগে
অবসরের ইঙ্গিত রোনালদোর, ‘এটাই হতে পারে আমার শেষ বছর’

অবসরের ইঙ্গিত রোনালদোর, ‘এটাই হতে পারে আমার শেষ বছর’

অবসরের ইঙ্গিত রোনালদোর, ‘এটাই হতে পারে আমার শেষ বছর’

পেশাদার ফুটবলকে বিদায় জানানোর সময়টা হয়তো খুব কাছেই চলে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, চলতি মৌসুমই সম্ভবত ফুটবলার হিসেবে তাঁর শেষ বছর হতে যাচ্ছে।

ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো সরাসরি বলেন, “সম্ভবত ফুটবলে এটাই আমার শেষ বছর হতে চলেছে। আমি ফুটবলে অনন্যসাধারণ ছাপ রেখে বিদায় নিতে চাই।”

সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে রোনালদোর। তবে বেশ কিছুদিন ধরেই তাঁর অবসর নিয়ে আলোচনা চলছিল। এতদিন অবসরের নির্দিষ্ট সময় জানালেও এবারই প্রথম এতটা স্পষ্ট ইঙ্গিত দিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

গত বছরের নভেম্বরে রোনালদো বলেছিলেন, তিনি আরও এক বা দুই বছর খেলতে চান এবং ২০২৬ বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ। বিশ্বকাপে স্পেনের কাছে হেরে পর্তুগালের বিদায়ের পর অবশ্য অবসর নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

তবে এবার জানালেন, ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনাও ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন। সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে পরিবারকে সময় দেওয়া। ফুটবল ছাড়ার পরও নিজেকে ব্যস্ত রাখার জন্য নানা পরিকল্পনা রয়েছে তাঁর।

রোনালদোর ভাষায়, “আমার ভবিষ্যতের পুরো রূপরেখা তৈরি করা আছে। নিজেকে ব্যস্ত রাখার মতো এত কাজ আছে যে নির্দিষ্ট করে একটির কথা বলা কঠিন।” ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে বলেও মনে করেন তিনি। তাই ভ্রমণ, প্যাডেল খেলা এবং নিজের পছন্দের বিভিন্ন কাজে আরও বেশি সময় দিতে চান।

জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পাঁচ দিন আগে এই সাক্ষাৎকার দেন রোনালদো। তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু স্পোর্তিং লিসবনে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস ঘুরে ২০২৩ সালের জানুয়ারি থেকে আল নাসরের হয়ে খেলছেন তিনি।

রিয়াল মাদ্রিদে কাটানো নয় বছর ছিল রোনালদোর ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায়। ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে রেকর্ড ৪৫০ গোল করেছেন তিনি।

২০২৬ বিশ্বকাপেও পর্তুগালের হয়ে তিনটি গোল করেছেন রোনালদো। শেষ ষোলো পর্যন্ত গিয়েছিল পর্তুগাল। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর এবার তাঁর কথায় ফুটবল ক্যারিয়ারের সমাপ্তির সম্ভাবনাই আরও স্পষ্ট হয়ে উঠেছে।

দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ার নিয়ে রোনালদো বলেন, “২৫ বছরের দীর্ঘ আত্মত্যাগের পর আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করতে চাই।”

সময়ের সঙ্গে বয়স বাড়লেও মাঠে রোনালদোর ক্ষুধা এখনো কমেনি। তবে তাঁর সাম্প্রতিক মন্তব্য সত্যি হলে, ফুটবলের অন্যতম বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three