এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা, অধিনায়ক লিটন
- 1
নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, সুসান সারান্ডন-হান্নাহসহ শতাধিক গ্রেপ্তার
- 2
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার জয় কেড়ে নিল ব্রাজিল
- 3
তদন্তের জালে রিজওয়ান, ফোন জব্দ থেকে মিডিয়া নিষেধাজ্ঞা—কোথায় গিয়ে থামবে ঘটনা?
- 4
এমবাপ্পের গোলে জয়, জিদানের ডাগআউট অভিষেক রাঙাল ফ্রান্স
- 5
আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে নেপালের বড় চমক

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা, অধিনায়ক লিটন
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা, অধিনায়ক লিটন
২০তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সন্ধ্যায় ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।
দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে জায়গা হয়নি তাসকিন আহমেদ, নাহিদ রানা, নুরুল হাসান ও আবদুল গাফফার সাকলাইনের।
এবারের এশিয়ান গেমসে মোট ১০টি দল অংশ নেবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। অন্যদিকে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই গ্রুপে ভাগ হয়ে অনুষ্ঠিত প্রথম রাউন্ড থেকে চারটি দল নকআউট পর্বে উঠবে।
জাপানে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বসবে এশিয়ান গেমসের আসর। ছেলেদের ক্রিকেট ইভেন্টটি নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
















