Image

শাহরুখের অনুরোধেই ‘তু মিল জায়ে’, গানের নেপথ্যের গল্প জানালেন এড শিরান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 17 মিনিট আগে
শাহরুখের অনুরোধেই ‘তু মিল জায়ে’, গানের নেপথ্যের গল্প জানালেন এড শিরান

শাহরুখের অনুরোধেই ‘তু মিল জায়ে’, গানের নেপথ্যের গল্প জানালেন এড শিরান

শাহরুখের অনুরোধেই ‘তু মিল জায়ে’, গানের নেপথ্যের গল্প জানালেন এড শিরান

 

শাহরুখ খানের বিশেষ অনুরোধেই তৈরি হয়েছে ‘তু মিল জায়ে’। গানটির সঙ্গে যুক্ত হওয়ার গল্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে জানিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। নতুন এই গানে আবারও অরিজিৎ সিংয়ের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তিনি।

ভিডিওতে রেকর্ডিং স্টুডিওতে ‘তু মিল জায়ে’র হিন্দি অংশ গাইতে দেখা যায় এড শিরানকে। পাশাপাশি রয়েছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘কিং’ সিনেমার কিছু দৃশ্য। ভিডিওটির সঙ্গে শাহরুখের সঙ্গে নিজের পরিচয় ও বন্ধুত্বের স্মৃতিও ভাগ করে নিয়েছেন এই গায়ক।

এড শিরান জানান, গতবার ভারত সফরের সময় শাহরুখের বাড়িতে গিয়েছিলেন তিনি। তখন অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর ‘স্যাফায়ার’ গানের মিউজিক ভিডিওতে বিশেষ একটি দৃশ্যে অভিনয়ের জন্য শাহরুখকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। সেই সফরেই সংগীত পরিচালক জুটি সচিন–জিগরের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরে একই রাতেই ‘কিং’ সিনেমার ‘তু মিল জায়ে’ গানে নিজের অংশটি লিখে রেকর্ড করেন তিনি।

এড শিরানের ভাষায়, “গতবার ভারতে এসে শাহরুখের বাড়িতে গিয়েছিলাম। আমার ও অরিজিৎ সিংয়ের ‘স্যাফায়ার’ গানের ভিডিওতে একটি ছোট্ট কিন্তু বিশেষ দৃশ্যে অভিনয় করার জন্য তাঁকে রাজি করাতে চেয়েছিলাম। সেদিনই সচিন–জিগরের সঙ্গে পরিচয় হয়। সেই রাতেই তাঁদের ছবি ‘কিং’-এর ‘তু মিল জায়ে’ গানটির আমার অংশটি লিখি ও রেকর্ড করি।”

অরিজিৎ সিংয়ের সঙ্গে আবারও কাজ করতে পেরে উচ্ছ্বসিত এড। তাঁর কথায়, “অরিজিৎ এই গানে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়েছে, এতে আমি খুব খুশি। আমার প্রিয় মানুষদের সবাইকে একসঙ্গে একটি কাজের অংশ হতে দেখাটা দারুণ ব্যাপার।”

এর আগে ‘স্যাফায়ার’ গানে অরিজিৎ সিংয়ের সঙ্গে জুটি বেঁধে প্রশংসা কুড়িয়েছিলেন এড শিরান। অরিজিতের আমন্ত্রণে ভারতের জিয়াগঞ্জেও গিয়েছিলেন তিনি। এবার শাহরুখের ‘কিং’ সিনেমার গানে তাঁদের নতুন সহযোগিতা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

‘তু মিল জায়ে’ গানে এড শিরান ও অরিজিৎ সিংয়ের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী। গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাহরুখ ও দীপিকা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রানি মুখার্জি, অভিষেক বচ্চন, সুহানা খান ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three