এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 1
নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, সুসান সারান্ডন-হান্নাহসহ শতাধিক গ্রেপ্তার
- 2
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার জয় কেড়ে নিল ব্রাজিল
- 3
এমবাপ্পের গোলে জয়, জিদানের ডাগআউট অভিষেক রাঙাল ফ্রান্স
- 4
তদন্তের জালে রিজওয়ান, ফোন জব্দ থেকে মিডিয়া নিষেধাজ্ঞা—কোথায় গিয়ে থামবে ঘটনা?
- 5
আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে নেপালের বড় চমক

এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। মহাতারকার বিদায়ী ম্যাচের টিকিট ছাড়ার দুই ঘণ্টার মধ্যেই শেষ। বেনিনের বিপক্ষে এই প্রীতি ম্যাচের মাধ্যমে ঘরের মাঠে ভক্তদের কাছ থেকে বিদায় নেবেন এই কিংবদন্তি ফুটবলার।
টিএনটি স্পোর্টসের প্রতিবেদন, স্থানীয় সময় বৃহস্পতিবার টিকিট বিক্রি শুরুর পর স্টেডিয়ামের নির্ধারিত ৮৫ হাজার ১৮টি টিকিটের সব কটিই নিমেষেই বিক্রি হয়ে যায়। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
শেষ ম্যাচে মেসি মাঠে নামবেন গোল্ডেন ডিটেইল সংবলিত একটি বিশেষ স্মারক জার্সি, যেখানে তাঁর নাম ও ঐতিহাসিক ‘১০’ নম্বর লেখা থাকবে। সামাজিক যোগাযোগামাধ্যমে বিশেষ এই জার্সিটি উন্মোচন করে মেসি লেখেন, ‘ওয়ান লাস্ট ম্যাচ। আ জার্সি ফর আ লাইফটাইম।’ অর্থাৎ ‘একটি শেষ ম্যাচ। সারা জীবনের জন্য একটি জার্সি।’
আর্জেন্টিনার হয়ে দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে মেসি অর্জন করেছেন অনেক সাফল্য। তাঁর ঝুলিতে রয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা শিরোপা, ২০২২ সালের ফিনালিসিমা এবং ২০০৮ সালের অলিম্পিক সোনা। দেশের হয়ে ২০৭টি ম্যাচে করেছেন ১২৫টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৮টি গোল।
তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদোর পরেই অবস্থান করছেন এবং দেশের ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা হিসেবে বিদায় নিচ্ছেন। পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডটিও তাঁর দখলে।
৩৯ বছর বয়সী মেসি দুর্দান্ত বিশ্বকাপ পারফরম্যান্সের ওপর ভর করে ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় মনোনীত হয়েছেন। আগামী ২৬ অক্টোবর লন্ডনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
















